মূল অংশে যান
ল্যান্ডডক্টর

প্রবাসীদের জন্য

প্রবাসী বাংলাদেশিদের জন্য জমির সেবা

জমির একটি প্রশ্নের উত্তরের জন্য দেশে আসার দরকার নেই। WhatsApp-এ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন; সরেজমিন কাজ করবেন আমাদের স্থানীয় বিশেষজ্ঞ।

যেসব সেবা নিতে পারেন

  • ৩০ মিনিটের পরামর্শ, করণীয়ের লিখিত সারসংক্ষেপসহ (৳1,000)
  • জমি কেনার আগে যাচাই: দলিল, খতিয়ান, নামজারি, খাজনা ও মামলা-সংক্রান্ত তথ্য যাচাই করে লিখিত প্রতিবেদন (সাভার ও গাজীপুর)
  • জমি পরিমাপ: সরেজমিনে পরিমাপ ও সীমানা চিহ্নিতকরণ, নকশাসহ লিখিত প্রতিবেদন (সাভার ও গাজীপুর)
  • নামজারি, ওয়ারিশ ও বণ্টন, খতিয়ান সংশোধন এবং দখল ও বিরোধ নিয়ে পরামর্শ

বিদেশ থেকে যেভাবে সেবা নেবেন

  1. WhatsApp-এ লিখুন। আমাদের অনলাইন ফর্মে বাংলাদেশি মোবাইল নম্বর লাগে; না থাকলে WhatsApp-ই সহজ।
  2. দুই পক্ষের সুবিধামতো সময়ে ১০ মিনিটের বিনামূল্যে পরামর্শ।
  3. প্রয়োজনীয় কাগজের ছবি WhatsApp-এ পাঠান। আপনার দলিলপত্র আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় না।
  4. কাজের পরিধি, সময় ও মূল্যসহ লিখিত প্রস্তাব পাবেন।
  5. সম্মতি ও পেমেন্টের পর যাচাইকৃত বিশেষজ্ঞ কাজ শুরু করেন।

পেমেন্ট

বর্তমানে বাংলাদেশে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়। বিদেশ থেকে বিকাশ করা সম্ভব না হলে দেশে থাকা পরিবারের কেউ আপনার কেস নম্বর উল্লেখ করে পেমেন্ট করতে পারেন। কোনো বিশেষজ্ঞকে নগদ অর্থ দেবেন না।

জেনে রাখুন

  • ল্যান্ডডক্টর কোনো সরকারি অফিস বা আইনি প্রতিষ্ঠান (ল ফার্ম) নয়।
  • সরকারি কাজ দ্রুত করানোর কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় না।
  • সরেজমিন কাজ বর্তমানে শুধু সাভার ও গাজীপুরে।
বাংলাদেশি নম্বর থাকলে ফর্ম পূরণ করুন →
WhatsApp